নেত্রকোনায় হত্যার দায়ে যাবজ্জীবন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ গত বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে ২০০৪ সালের বারহাট্টা উপজেলার কাকড়া গ্রামের মোমেন মিয়া হত্যার মামলার রায়ে ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে বারহাট্টা উপজেলার কাকড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বাবুল মিয়া। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৪ সালের জুলাই মাসের ৯ তারিখ রাতে পূর্ব শত্রুতার জেরে বাবুল মিয়া মোমেনকে বল্লম দিয়ে আঘাত করলে সে মারা যায়। পরে মোমেনের বাবা নাজিমউদ্দিন ২০০৪ সালের আগস্টের ১৩ তারিখ বারহাট্টা থানায় বাবুল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ২১ নভেম্বর ২০০৪ সালে পুলিশ চূড়ান্ত অভিযোগ আদালতে দাখিল করে। ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আদালত উপরোক্ত রায় দেয়।