বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিশুদ্ধ খাবার পানির সাময়িক সংকট দূর করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে শুক্রবার ২৬ নং ওয়ার্ডের বোর্ড অফিস পানির পাম্প, সূরেন্দ্র ভবন পানির পাম্প ও রুপাতলী পানির পাম্পে ৩০ হর্স পাওয়ারের নতুন পাম্প সংযোজন করা হয়েছে।
এর থেকে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ হাজার লিটার পানি সরবরাহ করা হবে। এছাড়াও নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সিটি করপোরেশনের নিজস্ব ওয়াটার ট্যাংকের মাধ্যমে প্রতিদিন ১৫ হাজার লিটার থেকে বাড়িয়ে ২৫ হাজার লিটার পানি সরবরাহ করা হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে আরো ২টি ২৫ হর্স পাওয়ার সম্পন্ন মটর সংরক্ষণে রাখা হয়েছে যা কিনা যে কোনো সময় কোনো পাম্প নষ্ট হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।