নব দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আটক ৩
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
কুষ্টিয়ার খোকসার নব দম্পতির উপর এসিড ছোঁড়ার ঘটনার তিন ঘাতককে আটক করেছে পুলিশ। জানা গেছে, বুধবার রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে খোকসা থানা পুলিশের টিম মামলার অভিযুক্ত তিন আসামিকে আটক করে। মামলার প্রধান আসামি হাফিজ, অপর আসামি রাজীবকে রাজবাড়ির পাংশার মাছপাড়া থেকে এবং জুয়েলকে পাবনার পদ্মার চর এলাকা থেকে গ্রেফতার করে। আটককৃতরা বর্তমানে কুষ্টিয়া ডিবি পুলিশ হেফাজতে আছে।