সৌদি আরবে লোহাগাড়ার যুবক খুন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
সৌদি আরবের মক্কায় খুন হলেন চট্টগ্রামের লোহাগাড়ার যুবক মোঃ নাছির উদ্দীন। তিনি উপজেলার মীর পাড়ার আবু ছিদ্দিক ড্রাইভারের পুত্র। মক্কার হাদ্দাসাম এলাকায় পানির ট্যাংক থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে নিহতের সহোদর নাজিম উদ্দীনসহ কয়েকজন বাঙালিকে আটক করা হয়েছে। নিহতের পরিবার ও পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মীর মহিউদ্দীন এ খবরটি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় গত ১২ সেপ্টেম্বর নাছির নিখোঁজ হয়। মোবাইল বন্ধ থাকায় বার বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। অবশেষে দু’দিন পর পানির ট্যাংকে তার লাশ পাওয়া যায়।