মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় গণজাগরণ মঞ্চকর্মী আহত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
মৌলভীবাজার শহরের গণজাগরণ মঞ্চের কর্মী ও ছাত্রফ্রন্ট কলেজ শাখার সাবেক সভাপতি লিটন দেবনাথকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহসপতিবার রাতে শহরের আহমদ ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, লিটন দেবনাথ রাতে ম্যানশনের সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাত্ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এ সময় লিটনের চিত্কার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে পাঠানো হয়।