টিকেট পেল ফয়সালাবাদ

২০ ওভারে ফয়সালাবাদ উলভস মোট রান করেছিল। ১৪৩, আর তাতে অধিনায়ক মিসবাহ উল হক একাই করলেন ৯৩ রান। জবাবে ১০ রান বাকি থাকতেই থেমে যায় কানদুরাতা মেরুনস। তাই সব মিলিয়ে একাই দলকে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির মূল পর্বে নিয়ে গেলেন মিসবাহ। ৬০ বলে খেলা অনবদ্য ইনিংসটিতে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কার মার। ম্যাচ শেষে ম্যাচ সেরা’র পুরস্কার নিতে এসে মিসবাহ বলেন, ‘আমরা আগের ভুলগুলো শুধরে ভাল পারফর্ম করেছি। এর ফলে সামনে ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাস পাচ্ছি। আজ দলের ব্যাটিং আমাদের হতাশ করেছে, তবে বল হাতে বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে স্পিনারদের কথা আলাদা ভাবে বলতেই হচ্ছে। তারাই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে।’