স্পিকারের
চীন যাত্রা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীদুই সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে গতকাল শুক্রবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চীনের কুনমিং-এ অনুষ্ঠিতব্য বিশ্ব শান্তি দিবস-২০১৩ এবং চীন-দক্ষিণ এশিয়া শান্তি ও উন্নয়ন ফোরামে যোগদান করবেন। গতকাল থেকে বিশ্ব শান্তি দিবস শুরু হয়েছে। প্রতিনিধি দলের অপর সদস্য চেমন আরা বেগম এমপি।