ড্রেজার ধ্বংস
কালিয়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইল ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী সদ্য খননকৃত আঠারোবাকি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত বুধ ও বৃহস্পতিবার ওই নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করাসহ চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, সদ্য খননকৃত আঠারোবাকি নদীকে বালু খোরদের হাত থেকে রক্ষার জন্য অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।