পোলার আইসক্রিম হ্যান্ডবল

পোলার আইসক্রিম একুশতম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের গতকাল পুনরায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। গতকালের বালক বিভাগের খেলায় সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ২৩-৫ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে, স্কলাস্টিকা ১৩-১১ গোলে বি.আই.এস.সিকে, প্লে-পেন ১৭-৭ গোলে সামার ফিল্ডকে, ওয়ারী উচ্চ বিদ্যালয় ৮-২ গোলে বনানী বিদ্যানিকেতনকে, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ১৭-৭ গোলে স্কলাস্টিকাকে, ওয়ারী উচ্চ বিদ্যালয় ৭-৬ গোলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলকে হারিয়েছে। বনানী বিদ্যানিকেতন ৮-৮ গোলে সামার ফিল্ড’র সাথে ড্র করে। বালিকা বিভাগে বি.আই.এস.সি, সামার ফিল্ড, ধানমন্ডি টিউটোরিয়াল ও সাউথ ব্রীজ স্কুল নিজ নিজ খেলায় জয়ী হয়।