সময় এসেছে বড় দুই দলকে ‘না’ কার্ড দেখানোর

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, সময় এসেছে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে বড় দুটি দলকে ‘না’ কার্ড দেখানোর। গতকাল শুক্রবার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব সুলতান আহমদ খান, আলহাজ্ব মো. হানিফ মিয়া, ডা. কামরুজ্জামান, মো. হাসমত আলী প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি