ব্যারিস্টার মওদুদ চীন সফরে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি চীন সরকারের আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিতে গতকাল শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। চীনে অবস্থানকালে ব্যারিস্টার মওদুদ কুনমিন শহরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত চীন-দক্ষিণ-এশিয়া শান্তি এবং উন্নয়নের শীর্ষ পর্যায়ের একটি সংলাপে বক্তৃতা করবেন। আজ শনিবার ‘প্রমোটিং দি নিউ ডেভেলপমেন্ট অফ চাইনা-সাউথ এশিয়া রিলেশনশিপ’-এর উপরে তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করবেন। আগামীকাল ২২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।—প্রেস-বিজ্ঞপ্তি