ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় আফসানা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নিজ বাসায় গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ বাসা থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আফসানার গাড়ি চালক স্বামী আবদুল করিম, স্বামীর বড় ভাই, দেবর ও শ্বশুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। আফসানার স্বজনরা দাবি করেছেন, যৌতুকের টাকা না দেয়ায় আফসানাকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে।