ঈশ্বরদীতে যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মীর যুবলীগে যোগদান
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
ঈশ্বরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছে। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী মালিথার হাতে ফুলের তোড়া দিয়ে যুবদলের সোহেল, জীবন, রাকেশ, সনি, পারভেজ, শাহীন, শ্যামল, শিমুল ও আকাশের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করে। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলবার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমুখ।