ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

গত বৃহস্পতিবার মো. আসাদুল কবির তালুকদার স্বপনকে আহ্বায়ক, মো. গোলাম সরোয়ার বাবুলকে কো-আহ্বায়ক এবং মো. শাহীন হাওলাদারকে সদস্য সচিব করে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পার্টির সম্মানিত চেয়ারম্যান ও ১২৮, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।  কমিটি শিগগিরই ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন সাপেক্ষে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। -প্রেস বিজ্ঞপ্তি