ফোর-জি সার্ভিস চালু

সিঙ্গাপুরে সিংটেল মোবাইল ফোন ব্যবহারকারীদের বিল দ্বিগুণ

সিঙ্গাপুরে সিংটেল মোবাইল ব্যবহারকারীদের নির্ধারিত প্যাকেজে অতিরিক্ত তথ্য ব্যবহার করার জন্য বিল দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। সিংটেল সূত্রে জানা যায়, নতুন এই বিল বৃদ্ধি ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। যে কোন বাড়তি ডাটার ক্ষেত্রে গিগাবাইট প্রতি ১০ দশমিক ৭০ এবং মাসিক ১৮৮ সিঙ্গাপুর ডলার বিল ধার্য করা হয়েছে। এর আগে ব্যবহারকারীরা গিগাবাইট প্রতি ৫ দশমিক ৩৫ এবং মাসিক ৯৪ সিঙ্গাপুর ডলার হিসাবে বিল প্রদান করেছে। স্থানীয় প্রতিষ্ঠান টেলকোর বিল বৃদ্ধির মাত্র ২ মাস পরেই সিংটেলের বিল বৃদ্ধি করা হল। সিংটেলের একজন কর্মকর্তা বলেন, গত বছর জুন মাসে ফোর-জি সার্ভিস চালুর কারণেই বিলের হার পরিবর্তন করা হয়েছে। একমাত্র ফোর-জি মোবাইলদাতা প্যান এর ভোক্তাদের ওপরই নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হবে।