শোক সংবাদ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
মো. খসরুজ্জামান নোমান হাজারী
বরিশাল বানারীপাড়ার মুক্তিযোদ্ধা এনায়েত করিম মন্টু হাজারীর ছেলে উজিরপুরের ছাত্রদল নেতা মো. খসরুজ্জামান নোমান হাজারী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে মামা বাড়ির পারিবারিক কবরস্থানে গতকাল তাকে দাফন করা হয়েছে।
অশীতি রঞ্জন দেব
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অমল চন্দ্র দেব জগাইয়ের বাবা ও মিষ্টি ব্যবসায়ী অশীতি রঞ্জন দেব (৯৮) গত বুধবার ময়মনসিংহের এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি ৭ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।
সরোয়ার খান
খুলনার শিল্পপতি মরহুম খান এ সবুরের ভাতিজী জামাই ও খান ব্রাদার্স ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সারোয়ার খান (৭৮) এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন।