বার বার কন্যা সন্তান জন্ম দেয়ায় ...

এই আধুনিক যুগেও সন্তান জন্মদানে মা কেই দায়ী করা হয়। ফলে স্বামীর নির্যাতনসহ নানা ঝামেলা পোহাতে হয় মা কে। বারবার কন্যা সন্তান জন্মদানকে অনেকেই অভিশাপ বলে মনে করেন। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই করেন। আর বেলজিয়ামের এক মা মুক্তি পেতে আদরের চার মেয়েকে নিয়ে একটি কুয়ায় ঝাপ দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন! বেলজিয়ামের পুলিশ জানিয়েছে, ওই নারী গত বুধবার তার স্বামীকে জানায়, সাহায্য পাওয়ার জন্য একটি সরকারি কার্ড করতে বাইরে যাচ্ছেন। সঙ্গে চার মেয়েও যাচ্ছে। আরথির বয়স ৯ বছর, সানজানার সাত, অমরিথোর চার এবং অপর মেয়ের বয়স ছয় মাস। কিন্তু একদিন পরও ফিরে আসেননি তারা। অবশেষে এক কৃষক ওই কুয়ার কাছ দিয়ে যাওয়ার সময় তাদের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বারবার কন্যা সন্তান জন্ম দিলেও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আশা ছিল একটি ছেলের। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো তার সেই প্রত্যাশাকে সুনজরে দেখেননি। তাইতো মেয়েদের নিয়ে মৃত্যুর রাস্তায় পা বাড়ালেন এই মা! -টিএনএন