প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দিলেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪২
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তি শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের ‘ভাব’ প্রকল্পভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০টি তোশিবা ল্যাপটপ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ ছাড়া ‘ভাব’-এর সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ‘ভাব’এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর জসিমউজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভাব’ চেয়ারম্যান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম, তোশিবা প্রোডাক্ট ম্যানেজার রেজাউল করিম তুহিন প্রমুখ।