আজকের রাশিফল
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৪
২২ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৭ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬ । শুভবার রবি ও শুক্রবার। শুভরত্ন : হীরা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনিঃ মৌলিক চিন্তা-ভাবনা করতে চান। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নতুন ব্যতিক্রমী মত সহজেই আপনাকে আকৃষ্ট করে। আদর্শবাদী হলেও আপনি অনেকটা খেয়ালি। আপনি স্বাধীনচেতা ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। পরিচিতরা আপনাকে ঠিক বুঝে উঠতে পারবে না। তাই আপনার বন্ধুর সংখ্যা কম হবে। ভুল বোঝাবুঝি, শত্রুতা ও বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। ডিপ্লোম্যাসী ও কৌশল আপনার সাফল্যের প্রধান অস্ত্র হিসেবে কাজ করতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী মাইকেল ফেরাডে, ঐতিহাসিক ইবনে খালদুন, সেনানায়ক উইলিয়াম কিটেল, মার্থাস্কট, চীনা পদার্থবিদ চেন নিং ইয়ং, কৃষিবিদ জর্জ স্টিফেন ডন, আনু মুহাম্মদ, ছন্দা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। শরীর খুব একটা ভালো যাবে না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ মাতা বা মাতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। একটু চেষ্টা করলেই প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আজ কিছুটা ক্লান্তিবোধ করবেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। প্রয়োজনে বিশ্রাম নিন। আর্থিক লেনদেনের ব্যাপারে আজ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কারো প্রতি রূঢ় আচরণ না করলেই ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। নিজের কোনো গোপন কথা প্রকাশ না করলেই ভালো করবেন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মন কিছুটা দুশ্চিন্তামুক্ত থাকবে। স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শ্রমজীবীদেরকে আজ বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কল-কারখানা বা ইঞ্জিনে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। সময় আজ আপনার জন্য খুব একটা অনুকূল নয়। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ গঠনমূলক কাজে অগ্রগতি হতে পারে। কোনো কাজে আজ নেতৃত্ব দিলে সাফল্য পেতে পারেন। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। মৌলিক গবেষণায় সাফল্য আশা করা যায়। মুরব্বিস্থানীয় কেউ অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রবাসীদের দেশে ফেরার সম্ভাবনা আছে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। অভিনেতা-অভিনেত্রীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শরীর খুব একটা ভালো থাকবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পাবে। প্রাপ্তিযোগ আছে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।