থ্রিজি সুবিধা দিচ্ছে ওয়ালটন মোবাইল
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৫
কিছু দিনের মধ্যেই থ্রিজি সুবিধা নিয়ে আসছে বাংলাদেশের প্রায় সবগুলো মোবাইল ফোন অপারেটর। থ্রিজি সুবিধার সুফল পেতে হলে ব্যবহার করতে হবে স্মার্টফোন। এদিকে থেকে এগিয়ে আছে দেশীয় কোম্পানি ওয়ালটন।
থ্রিজি সুবিধা সম্বলিত প্রিমো ডি, এফ, জি, আর, এইচ, এন এবং এক্স সিরিজের মোবাইল সেট ইতিমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। অন্যান্য কোম্পানির চেয়ে তুলনামূলক কম দামের ও আকর্ষণীয় ডিজাইনের এসব মোবাইল ফোনে উচ্চপ্রযুক্তির সেবা গ্রাহকদের কাছে পৌঁছানো হবে।
ওয়ালটনের উপ-পরিচালক (সেল্যুলার ফোন ডিভিশন) এস এম রেজওয়ান আলম বলেন, থ্রিজি সেবার জন্য বাংলাদেশের ব্যবহারকারীদের উপযোগী এসব মোবাইল ফোন কিনলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা। এছাড়া ওয়ালটনের শক্তিশালী সফটওয়্যার টিম সবসময় এ মোবাইল ফোনগুলোর আপগ্রেশনের কাজ করছে বলে তিনি জানান। — প্রেস বিজ্ঞপ্তি