ট্রেলারেই বাজিমাত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
‘মর্নিং শোজ দ্য ডে’ ঠিক এই ডায়লগটাই নাকি সবার মুখে মুখে ফিরছে ট্রেলারটি দেখার পর। খোদ অমিতাভ বচ্চনও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ‘রামলীলা’র পূর্বাভাস এই ট্রেলারটি নিয়ে বলিউডে এখন হৈচৈয়ের শেষ নেই। অবশ্য পুরো কৃতিত্বটাই বনসালীর। ট্রেলারটি সম্পাদনার পুরো কাজটিই তিনি সশরীরে হাজির থেকে তত্ত্বাবধান করেছেন। আর তাতেই এমন অভূতপূর্ব সৃষ্টি। সবাই বলছেন, ট্রেলারের গুণেই ‘রামলীলা’ ছাড়িয়ে যাবে অন্যান্য ছবিকে। ‘রামলীলা’র পরিচালব থেকে নায়ক-নায়িকা সবাই আশা করছেন, ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেওয়া এর জন্য কেবলই সময়ের ব্যাপার। তবে নিন্দুকরা বলছে, যত গর্জে, তত নাকি বর্ষে না!