জোকস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
:ডাক্তার সাহেব আমার একটা বাজে রোগ হয়েছে। আমি কীভাবে যেন মানুষের জিনিস অবলীলায় চুরি করে ফেলি।
:দারুণ! চিকিত্সা শুরুর আগে পাশের চেম্বার থেকে ওয়েট মেশিনটা নিয়ে আসতে পারবেন?
:বাবা, আমি ঠিক করেছি কাল থেকে আর এই স্কুলে যাব না।
:কেন? পড়াশোনা করতে ভালো লাগছে না?
:তা নয়। আসলে এই স্কুলের স্যারেরা কিছু জানে না। সব সময় পড়া আমাকেই জিজ্ঞাসা করে!
শিক্ষক :আচ্ছা বল তো, মাথার চুল গোঁফের চেয়ে আগে পাকে কেন?
ছাত্র :চুলগুলো যে গোঁফের চেয়ে বয়সে দশ-বারো বছরের বড়, তাই!
ছোট্ট মেয়েকে আঁকাআঁকি করতে দেখে তার পাশে এসে দাঁড়ালেন বাবা।
:কী আঁকছো মামণি?
:আমি বাতাস আর রোদ আঁকছি।
:কিন্তু বাতাস আর রোদ তো চোখে দেখা যায় না। এগুলো দেখতে কেমন তাও মানুষ জানে না।
: হুমম! আমি আঁকার পর জানতে পারবে!
প্রথম বন্ধু :কাল যখন ভূমিকম্প হলো তখন কী করছিলি তোরা?
দ্বিতীয় বন্ধু :আমরা তো সবাই বাড়ির বাইরে গিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তোরা কী করলি?
প্রথম বন্ধু :আমরা তো বাড়িতেই ছিলাম। বাবা বলল, এটা তো ভাড়াবাড়ি। তাই ভূমিকম্পে ভেঙে গেলে আমাদের কী!