পাঁচ দিনের সফরেসিঙ্গাপুরে সু চি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৪
পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী ও দেশটির বিরোধীদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারপার্সন অং সান সু চি। গত শুক্রবার সন্ধ্যায় একটি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার লক্ষ্যে তিনি সে দেশে যান।— খবর সিনহুয়ার।
এর আগে সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। এ সফরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি তান কেং ইয়াম, প্রধানমন্ত্রী লি সেইন লুং এবং এমিরেটাস জ্যেষ্ঠ মন্ত্রী গোহ চক টং এর সাথে বৈঠক করার কথা রয়েছে তার।
এছাড়া কয়েকজন নারী রাজনীতিকের সাথেও দেখা করবেন সু চি। এসময় শনিবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন। তাছাড়া রবিবার সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভায়ও ভাষণ দিবেন সু চি।