বাস চাপায় চিকিত্সকের মৃত্যু
রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
বাস চাপায় চিকিত্সকের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার চালকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিত্সক, নার্স, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর মেডিক্যাল মোড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। গত ১৫ সেপ্টেম্বর বাস চাপা পড়ে মারা যান রংপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী নিবন্ধক ডাঃ ইশতিয়াক তাহসিন।