চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৭
বগুড়া সরকারি আযিযুল হক কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী জাকিয়া সুলতানার ২টি কিডনী নষ্ট হয়ে গেছে। কিডনী ২টি প্রতিস্থাপন করতে ১০/১২ লক্ষ টাকার প্রয়োজন। জাকিয়ার দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:হিসাব নং-৩৪৫৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বগুড়ার কাহালু শাখা অথবা বিকাশ-০১৭৬৮৩৩৯৭৯৪। ফোন: ০১৯৬২৬২৪৬২৬, ০১৯১৫৭৯২৫০৪।
সৈকত
কুমিল্লার বুড়িচং উপজেলার স্কুল ছাত্র সৈকত (৮) থেলাসেমিয়া রোগে আক্রান্ত। তার চিকিত্সার জন্য ২ লক্ষাধিক টাকার প্রয়োজন। শিশুটির পিতা দরিদ্র রিকশাচালক সহিদুল ইসলাম ছেলের চিকিত্সার্থে দেশের বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মো. সহিদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং-৫৪৩৬, ইসলামী ব্যাংক লি., বুড়িচং শাখা, কুমিল্লা। ফোন-০১৭৩৪৭৯৫৮০৮।