ভিকারুননিসা চ্যাম্পিয়ন

তৃতীয় আন্তঃ স্কুল টেনিস টুর্নামেন্টে ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে টেনিস খেলোয়াড়রা টুর্নামেন্টের সাতটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়াও ছয়টি ইভেন্টে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়ন দলটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। ছয়টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে রানার্সআপ হয়েছে স্কলাস্টিকা। পুরস্কার পাওয়া খেলোয়াড়রা হচ্ছে ঃ তামজিদ ইসলাম, শ্রাবণী বিশ্বাস জুঁই, অর্পিতা ও জুঁই, তাহমিদ ইসলাম, ফাহমিদ ও রাব্বি, সাদিয়া আকতার, নাহিয়ান ও অদিতি, রফিত তাশওয়ান, মাসফিয়া, তাশফিন আনান, সাত্ত্বিকা বিশ্বাস, ওমায়ের আহনাফ রাসিফ, তাসনিম হোসেন প্রভা।