ঘুম না এক্সারসাইজ কোনটি বেশি প্রয়োজন

একটি মিলিয়ন ডলার-এর প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ফিটনেস এক্সপার্টগণ। আর তা হচ্ছে সকালে এক ঘণ্টা বেশি ঘুমাবেন, না সকালে ঘুম থেকে উঠে অন্তত ৪০ মিনিট ব্যায়াম বা শরীর চর্চা করবেন। এক্সারসাইজ, স্লিপ ও নিউট্রিশন এই ত্রয়কে ধরা মানুষের সুস্থ থাকার পরিপূরক। এটিকে বাদ দিয়ে শরীর ঠিক রাখা যাবে না। এই অভিমত দিয়েছেন শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ব বিদ্যালয়ের স্লিপ ডিজঅর্ডার সেন্টারের পরিচালক বিশিষ্ট নিউরোলজিস্ট অধ্যাপক ড. ফিলিস জি। এই মহিলা স্নায়ু বিশেষজ্ঞের মতে একজন পূর্ণ বয়স্ক মানুষের অন্তত রাতে ৭ ঘণ্টা ঘুমের দরকার। আর যিনি রাতে পর্যাপ্ত ঘুমাতে অভ্যস্ত তিনি দিনের শেষে প্রয়োজনীয় এক্সারসাইজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর যদি কম ঘুমিয়ে প্রত্যুষে উঠে এক্সারসাইজ করতে চান তাহলে তার এক্সারসাইজের প্রতি মনযোগ কম থাকে। একইভাবে প্রয়োজনীয় এক্সারসাইজ করা গেলে রাতে ভালো ঘুম হতে পারে। আর সুনিদ্রার উপকারিতা হচ্ছে স্মৃতিশক্তি প্রখর হয়, কাজের ফলাফল বা পারফরম্যান্স ভালো হয়, শরীর সুস্থ থাকে। প্রফেসর জি মনে করেন, ঘুম ও এক্সারসাইজ একে অপরের পরিপূরক। একটাকে বাদ দিয়ে অন্যটি যেমন সুফল বয়ে আনে না, তেমনি উভয় ক্ষেত্রে শৃংখলাও জরুরি। ড. জি আরো মনে করেন, ঘুম ও ব্যায়ামের একটি রি-সিডিউল এভাবে করা যায়। যেমন: যদি সকালে ব্যায়াম করতে চান ঐদিন ২০ থেকে ৩০ মিনিট আগে ঘুমাতে যেতে পারেন এবং সকালে ১৫ মিনিট দেরিতে ঘুম থেকে উঠলেন। এতে দেখা যাবে, মাস শেষে আপনার ঘুমের তালিকায় জমা হয়েছে আরো ৬শ থেকে ৮শ মিনিট। যা সু-স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ