বোরহানউদ্দিনের ৯ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত

ভোলার বোরহানউদ্দিনে গত সাড়ে তিন মাসে মেঘনার জোয়ারে এ পর্যন্ত ৮ বারের মতো ভয়াবহ প্লাবনে পৌরসভার প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রুটের প্রায় সাড়ে ৪শ’ কি.মি. কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভাসহ ৯টি ইউনিয়নের পানিবন্দি মানুষ বের হতে পারছে না। এলজিইডি, সড়ক ও জনপদ কর্তৃপক্ষ বলছে, সড়কগুলোর ক্ষয়-ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে সহসাই রাস্তা মেরামত বা পুনর্নির্মাণের সুখবর দিতে পারছে না তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জানান, বেহাল সড়ক যোগাযোগের জন্য শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পেয়েছে।