কাউখালীতে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত

কাউখালীর ৪নং চিরাপারা পাসাতুরিয়া ইউনিয়নে গত শুক্রবার বিকালে জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালেক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আঃ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, সহিদুল আলম, বজলুর রহমান মাস্টার, তানজের আলী, হাবিবুল হক, জলিল মিয়া, আইয়ুব আলী, আঃ গনি মীর, মোতালেব হাওলাদার, মোসলেম আলী প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালীর জন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে চিরাপারা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।