কওমী মাদ্রাসা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, কওমী মাদ্রাসা নিয়ে একটি মহল সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালাচ্ছে। সরকার সেই অপপ্রচারে আকৃষ্ট হয়ে স্বীকৃতির নামে কওমী মাদ্রাসাগুলোকে তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।
গতকাল শনিবার বিকালে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন-এর উদ্যোগে পুরানা পল্টন হাউজ বিল্ডিং চত্বরে মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আলতাফ হোসেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা এবিএম জাকারিয়া, এইচএম রফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ। সমাবেশ শেষে মিছিল বের করা হলে পুলিশ হাউজ বিল্ডিং গলির বাইরে যেতে দেয়নি।