আটপাড়ায় ৮ দিন বিদ্যুত্ নেই
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
জেলার আটপাড়া উপজেলার খিলা গ্রাম আট দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় পল্লী বিদ্যুত্ বিভাগকে জানানোর পরও কোন কাজ হয়নি। জানা যায়, জেলার মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের অধীন আটপাড়ার খিলা গ্রামে গত ১৪ সেপ্টেম্বর বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট গ্রাহকরা বিষয়টি সাথে সাথে মোহনগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসকে অবহিত করেন। নানা অজুহাতে বিদ্যুত্ বিভাগের লোকজন সময়ক্ষেপণ করে। বিদ্যুত্ না থাকার কারণে ওই গ্রামের প্রায় ৫০ পরিবার আটদিন ধরে বিদ্যুতের অভাবে অন্ধকারে আছেন। মোহনগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম (কম) মোশারফ হোসেন জানান, ট্রান্সফরমার পরিবহন সমস্যার কারণে কিছুটা সময় লেগেছে। দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে।