মোরেলগঞ্জে হরিণের মাংস উদ্ধার
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
গত শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বারইখালী ফেরিঘাটে অবস্থানরত মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস পর্যটক পরিবহনে তল্লাশী চালিয়ে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে বলে ওসি মো. আজিজুল হক জানান। তবে কেউ আটক হয়নি।