যারা ভোটদানে বাধা দেবে তারা গণতন্ত্রের শত্রু :স্বরাষ্ট্রমন্ত্রী
জামিউল আহসান সিপু, সিরাজগঞ্জ থেকে
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যারা ভোটদানে বাধা দিবে তার গণতন্ত্রের শত্রু। যারা ভোট দিতে যাবেন—তাদের প্রতিরোধ করা হলে, প্রতিরোধকারীদের গণতন্ত্রের শত্রু মনে করে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিরোধ করা হবে। সিরাজগঞ্জের সলংগার চরিয়ায় র্যাব-১২ এর সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, র্যাব-১২ এর পরিচালক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জামিল আহমেদ প্রমুখ।