প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মোসাদ্দেক আলী গতকাল এক প্রতিবাদলিপিতে বলেছেন, ২১ সেপ্টেম্বর ইত্তেফাকের প্রথম পাতার পঞ্চম কলামে “খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কাদের মোল্লার স্ত্রী” শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। সূত্রের বরাত দিয়ে ঐ রিপোর্টে বলা হয়েছে, সেখানে অন্যান্যের মধ্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন। এমন কোনো বৈঠক হয়েছিল কিনা আমার জানা নাই। আর বৈঠকে উপস্থিত থাকার তো প্রশ্নই আসে না।