চট্টগ্রামে ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম তৌফিক (২৪) নামে এক ছাত্র খুন হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিক্যালের পূর্ব গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তৌফিক নগরীর মুরাদপুর এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পলিটেকনিক ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। চকবাজার থানা পুলিশ জানায়, তৌফিকের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে চমেক ছাত্রাবাসের পূর্ব গেট দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে চন্দনাইশ উপজেলার মো. শামসুল ইসলামের পুত্র।