নাখালপাড়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
রাজধানীর তেঁজগাওয়ের নাখালপাড়া থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জেসমিন (২০)। পূর্ব নাখালপাড়ার ৩৩২/এ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে পারিবারিক বিরোধে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামীর মো: টুটুল পলাতক রয়েছে।
এ ব্যাপারে তেঁজগাও থানার এসআই রঞ্জিত সরকার বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।