চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

মহানগরীতে স্থানীয় একটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে। এ সময় তারা কলেজের পার্শ্ববর্তী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশাদুল আলম বাচ্চু সমর্থিত গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খুলশী থানার এসআই এ তথ্য নিশ্চিত করেন।