১২শ’ ফুট উপরে উঠে বিয়ে

অনেকের অনেক আকাঙ্খা হয়তো পূরণ হয় না। কিন্তু সেই আকাঙ্খা যদি কারো অজান্তেই পূরণ হয় তাহলে আনন্দটা স্বাভাবিকভাবেই বেশি হয়। আবার নিজের অজান্তের সেই কাজটি যদি রেকর্ড হয় তাহলে জীবনে বেশি কিছু পাওয়া বলেই মনে হয়। কানাডার এক দম্পতির নিজেদের অজান্তেই বিয়ে হলো এবং তাও আবার ১২শ ফুট উপরে যা আগে কখনো হয়নি! লেসি বোলান্ড এবং জন কার্ক দুইজন ১২ বছর ধরে সংসার করছেন। তিন সন্তানের জনক-জননী তারা। কিন্তু বিয়ে করতে সমর্থ হননি। কার্কের বোন গোপনে একটা প্রতিযোগিতায় অংশ নিতে তাদের অনুরোধ করলেন। কিন্তু তারা বুঝতে পারলেন না যে এটা আসলে একটা প্রতিযোগিতা এবং এর মাধ্যমে তারা সম্মানিত হতে যাচ্ছেন। প্রতিযোগিতা ছিল দম্পতিরা কত উপরে বিয়ে করতে পারেন। সবার মধ্যে বোলান্ড এবং কার্কই শ্রেষ্ঠ হলেন। তারা টরেন্টোর এজওয়ার্ক সিএন টাওয়ারের উপরে উঠে বিয়ে করলেন যা মাটি থেকে ১২শ ফুট উঁচুতে অবস্থিত। অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুই দম্পতি জানতে পারলেন তারা একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন! প্রথম সন্তান জন্মের পরে কার্ক বোলান্ডকে বিয়ের প্রস্তাব দেন। তারা এতদিন বিয়ে করতে পারছিলেন না! তাই তাদের বিয়েটাও হয়ে গেল। - ইউএসওয়েবডেইলি।