অনুরূপের কথায় এবারে জিঙ্গেলে শহীদ

‘এক জীবন’খ্যাত গায়ক শহীদ এবার জিঙ্গেল গাইলেন। গৌরিপুরের মাতৃভাণ্ডার মিষ্টির একটি বিজ্ঞাপনের গানে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন তিনি। শুধু তাই নয়, এ জিঙ্গেলটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে। বিজ্ঞাপনের গানটি লিখেছেন অনুরূপ আইচ। ‘শুভ ক্ষণে, শুভ মিলনে’ শিরোনামের এই জিঙ্গেল ব্যবহার করে এরইমধ্যে শুটিংয়ের কাজ চলছে মাতৃভাণ্ডার মিষ্টির বিজ্ঞাপনের। প্রথমবারের মতো জিঙ্গেল গাওয়া প্রসঙ্গে শহীদ বলেন, ‘আমি গানের বিভিন্ন মাধ্যমে কাজ করলেও প্রথমবারের মতো বিজ্ঞাপনের গান করেছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা বটে। অনুরূপ আইচের লেখা হওয়ায় জিঙ্গেলটির কাজ করতে অনুপ্রাণিত হয়েছি। কারণ তার লেখা সব গানই আমার কণ্ঠে শ্রোতামহলে সমাদৃত হয়েছে। আশা করি এখানেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’