চলছে সার্ক হস্তশিল্প প্রদর্শনী মেলা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
সার্ক কালচারাল সেন্টার (শ্রীলঙ্কা) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সার্কভুক্ত দেশের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় গতকাল থেকে শুরু হয়েছে। সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও মেলা ২০১৩। চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ, এমপি। এ ছাড়াও আজ ও আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একাডেমীর জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে ডিজাই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।