তবুও জীবন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। গোলাম রাব্বানী’র রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আরফান নিশো, বাঁধন, তানভীন সুইটি, স্বাগতা, মামুনুর রশীদ, আজিজুল হাকিম, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, জ্যোতিকা জ্যোতি, মিশু সাব্বির, কাজী উজ্জল প্রমূখ। ‘স্ত্রী বকুল আর মেয়ে ইরা ও ছেলে ইমতিয়াজকে নিয়ে জামান সাহেবের সংসার। মেয়ে ইরাকে বিয়ে দিয়েছন বছর দুয়েক হল। বিয়ে হলেও বাপের বাড়িতে নিয়মিত যাতায়ত আছে ইরার। ইরার স্বামী ওয়াসিফের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিক নাটকটি।