বিসিএস (কৃষি) এসোসিয়েশনের এজিএম নিয়ে অভিযোগ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
নিয়ম না মেনে বিসিএস (কৃষি) এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছে এগ্রিকালচারিস্ট এক্সটেনশন এসোসিয়েশন অব বাংলাদেশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ জানানো হয়। অভিযোগে বলা হয়, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সংবিধানে ১৭.৪ অনুচ্ছেদ এ এসোসিয়েশনের ন্যূনতম ২০০ জন সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা শুরুর কথা রয়েছে। এসোসিয়েশনের নির্বাচিত সদস্যরা বিধি-বিধান তোয়াক্কা না করে বেলা ১১ টায় মাত্র ৮৪ জন সদস্যের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা শুরু করেন। এ সময় বিসিএস (কৃষি) ক্যাডারের সিনিয়র কর্মকর্তা কৃষিবিদ মো.মোসলেহ উদ্দিন ফারুকের নেতৃত্বে কৃষিবিদগণ এর প্রতিবাদ জানান।