আজকের অনুষ্ঠান

সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন : বাঁচাও সুন্দরবন শীর্ষক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা, সন্ধ্যা ৬টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর চত্বরে। বঙ্গবন্ধু একাডেমী : ‘শেখ হাসিনার সাফল্য-জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: বিক্ষোভ সমাবেশ, বিকাল সাড়ে ৪টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র : ‘গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস’এর ওপর সরকারি আক্রমণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ। পরিবেশ বাঁচাও আন্দোলন: প্রাইভেট কার কেন্দ্রিকতা : যাতায়াতের বর্তমান ও ভবিষ্যত্ শীর্ষক আলোচনা সভা, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ।