হুজি নেতা আব্দুর রউফের নির্দেশে প্রশিক্ষণ দেই

ঢাকায় টিএফআই সেলে হুজির প্রশিক্ষক মশিউর জানিয়েছেন, কারাগারে আটক হুজির সেকেন্ড ইন কমান্ড মাওলানা আব্দুর রউফের সাথে তার সম্পর্ক রয়েছে। তার নির্দেশেই মশিউর বান্দরবান, যশোর, ভোলা ও ঝালকাঠিতে প্রশিক্ষকের কাজ করেন। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান শনিবার এ কথা জানান। গত ১৩ আগষ্ট দিবাগত রাতে নলছিটিতে দেশীয় অস্ত্র ও গ্রেনেড এবং জিহাদী বইসহ গ্রেফতার হন হুজির এই প্রশিক্ষক। এসময় তার সাথে হুজির ৯ সহযোগী গ্রেফতার হয়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রশিক্ষক মশিউর রহমানকে আটক করার পর দুইটি মামলা দায়ের করা হয়। একটি অস্ত্র ও বিস্ফোরক আইনে অপরটি সন্ত্রাস দমন আইনে। এ দুই মামলার তদন্ত কর্মকর্তা মাসুদুজ্জামান।