পাংশায় বোমা সদৃশ ১৪টি বস্তু উদ্ধার
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
রাজবাড়ীর পাংশা থেকে বোমাসদৃশ ১৪টি বস্তু উদ্ধার করেছে র্যাব। গত শুক্রবার উপজেলার নান্দুরিয়া এলাকা থেকে র্যাব-৮ এর একটি দল এগুলো উদ্ধার করে। ফরিদপুর র্যাব-৮ এর এসআই জানান, উপজেলার কলিমহর ইউপির নান্দুরিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ব্যাগের ভিতর থেকে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।