কাউখালীতে জেপি’র যুব সমাবেশ

কাউখালীর চিরাপারা ইউনিয়নে গতকাল রবিবার জাতীয় যুব সংহতির (জেপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেপি কার্যালয়ে ইউনিয়ন সভাপতি হাজী দুলু খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন নসু, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, দুঃস্থ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক শাহ আলম নসু, জেপি’র সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, মিজানুর রহমান মিজান, হাজী মোবারক হোসেন, আঃ মালেক হাওলাদার, জাহিদ, নুরুল হক, মোক্তার আলী প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।