বিদেশিদের দ্বারে না গিয়ে সংসদে এসে নালিশ করুন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, বিদেশিদের দ্বারে না গিয়ে চলতি সংসদ অধিবেশনে এসে জাতির কাছে নালিশ করুন। গতকাল রবিবার বেগমগঞ্জ উপজেলার গাবুয়াতে ‘জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ (নিপোট) উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে আন্দোলন করা সম্ভব নয়। সংসদেই সব সমস্যার সমাধান সম্ভব। সংসদে আপনাদের দাবির পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করুন। এতে দেশের সম্মান বজায় থাকবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।