হিজাব পরায় ব্র্যাক ভার্সিটির ছাত্রী বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

হিজাব পরার কারণে ছাত্রী হাফসা ইসলামকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে গতকাল রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া কয়েকটি ইসলামী দল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ হিজাব পরার অপরাধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছাত্রী বহিষ্কারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।