শোক সংবাদ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
আনোয়ারা বেগম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৬২) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বামী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আক্কেল আলী দপ্তরী
দৈনিক নয়াদিগন্তের যশোরের অভয়নগর প্রতিনিধি ও ধোপাদী শহীদ স্মৃতি কলেজের প্রভাষক মো. মফিজুর রহমানের বাবা আক্কেল আলী দপ্তরী (৭০) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ধোপাদী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
হাজী ফরিদ উদ্দীন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাজী ফরিদ উদ্দীন (৬৮) গত শনিবার চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।