অজিত চান্ডিলাকে বিসিসিআইয়ের সমন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
ভবিষ্যত্ ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য রাজস্থান রয়্যালসের খেলোয়াড় অজিত চান্ডিলাকে সমন পাঠিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এই খেলোয়াড় ডিসিপি¬নারি কমিটির গত বৈঠকে অনুপস্থিত ছিলেন। যেখানে শ্রীশান্ত ছাড়াও চার ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সমনে চান্ডিলাকে আগামী ২৯ সেপ্টেম্বর নয়াদিল্লীতে আইসিসির দুনীর্তি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) প্রধান রবি শাওয়ানির সামনে হাজির হতে হবে। ডিসিপ্লি¬নারি কমিটি শ্রীশান্ত ও অংকিত চাভানকে আজীবনের জন্য নিষিদ্ধ করলেও চান্ডিলার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে তাকেও ভোগ করতে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি। চান্ডিলার সঙ্গে কথা বলার পর শাওয়ানি বিসিসিআইয়ের কাছে একটি রিপোর্ট জমা দিবে। যার ভিত্তিতে বিসিসিআই’র ডিসিপ্লি¬নারি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।